Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:১০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ৩, ২০২৪ , ৬:৪৪ অপরাহ্ণ

শাহরুখকে মারার হুমকি দিয়েছিলেন

লেখকঃ আজকালের কণ্ঠ

বিনোদন ডেস্ক : বলিউড বাদশা শারুখ খান। এই সুপারস্টাররের স্ত্রী গৌরী খান। বলা চলে বলিউডের অন্যতম ‘পাওয়ার কাপল’ তারা। তিন সন্তান নিয়ে তারা সুখী দাম্পত্য জীবন অতিবাহিত করছেন। তবে শুরুর সহজ ছিল না। গৌরীর বড় ভাই দেখলেই খুন করতে চাইতেন শাহরুখকে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

মুসলিম হয়ে সম্ভ্রান্ত হিন্দু পরিবারের মেয়ে গৌরীকে বিয়ের দুঃসাহস দেখিয়েছিলেন শাহরুখ। সেকারণে স্ত্রী গৌরীর পরিবার কিছুতেই মেনে নিতে পারেননি কিং খানকে। প্রথমে হিন্দু নাম নিয়ে পরিবারের সঙ্গে কথা বলতে গেলেও পরে ফাঁস হয়ে যায় বিষয়টি। শেষমেশ মেয়ে গৌরীর প্রেমের কাছে হার মানতে হয় সকলে। কিন্তু তার ভাইয়ের প্রথম থেকেই শাহরুখ খানকে পছন্দ ছিল না।

প্রিন্ট করুন