আজকালের কন্ঠ ডেস্ক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ৬ টি আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও বাংলাদেশ আ’লীগ নেতাকর্মীদের সাথে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল ৩ টা থেকে ভার্চুয়াল নির্বাচনের জনসভা উপলক্ষে ৫ জেলা ও ১ টি উপজেলার এই জনসভা হয়।
তারই অংশ হিসেবে রাজশাহীর ৬ টি আসনের আ’লীগের মনোনীত নৌকা প্রতিক ও প্রার্থীদের নিয়ে রাজশাহীর বানেশ্বর সরকারি কলেজ মাঠে এই ভার্চুয়ালি জনসভা করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আ’লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, কেন্দ্রীয় কমিটির সদস্য আক্তার জাহান, জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার, সাধারণ সম্পাদক ও রাজশাহী -৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল ওয়াদুদ দারা, রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আসনে শাহরিয়ার আলম, রাজশাহী-১ গোদাগাড়ী-তানোর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ওমর ফারুক চৌধুরী, রাজশাহী সদর-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী (ওয়ার্কাস পার্টির) ফজলে হোসেন বাদশা, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আসাদুজ্জামান আসাদ, রাজশাহী-৪ (বাঘমারা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আবুল কালাম আজাদ, মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য মিতা খাতুন, রাজশাহী- ৩ আসনের এমপি আয়েন উদ্দিন, রাজশাহী মহানগর আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল , সাধারণ সম্পাদক ডাবলু সরকার, পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদসহ রাজশাহী জেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী সে সময় উপস্থিত ছিলেন।