Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১:১৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ৩, ২০২৪ , ৪:৫৫ অপরাহ্ণ

ফোর্স হিসেবে মাঠে আনসার ব্যাটালিয়ন

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় পরশুরামে আনসার সদস্যদের স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে তারা দায়িত্ব পালন করবেন।

বুধবার (৩ জানুয়ারি) দুপুর থেকে এসব আনসার সদস্যরা দায়িত্ব পালনে মাঠে নেমেছেন।

উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জাহেরা খাতুন জানান, নির্বাচনি এলাকা পরশুরামে শান্তি-শৃঙ্খলা রক্ষায় সশস্ত্র আনসার ব্যাটালিয়ন সদস্যরা ফেনী-১ (পরশুরাম,ফুলগাজী,ছাগলনাইয়া) আসনের সহকারি রিটার্নিং অফিসার আফরোজা হাবিব শাপলা’র পরিকল্পনা ও নির্দেশনা অনুযায়ী এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল, স্ট্রাইকিং ও রিজার্ভ ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন।

উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জাহেরা খাতুন আরো জানান, প্রতি কেন্দ্রে একজন প্লাটুন কমান্ডার, একজন সহকারি প্লাটুন কমান্ডার পুরুষ ৮ জন নারী আনসার সদস্য ৪ জনসহ ১২ জন করে ২৯ টি কেন্দ্রে ৩৪৮ জন দায়িত্ব পালন করবেন।

 

 

প্রিন্ট করুন