Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:২২ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ৩, ২০২৪ , ৩:০৮ অপরাহ্ণ

ককটেল মজুদের সময় বিস্ফোরণে শিশু আহত

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মজুদের সময় ককটেল বিস্ফোরণে বৃষ্টি খাতুন (১৪) নামে শিশু আহত হয়েছে। আহত শিশু উপজেলার মনাকষা ইউনিয়নের সাতরশিয়া গ্রামের আকুমুদ্দিন ওরফে আকুর মেয়ে।

বুধবার সকাল ১০টার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের সাতরশিয়া গ্রামের আকুমুদ্দিন ওরফে আকুর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সকাল ১০টার দিকে আকুমুদ্দিন ওরফে আকুর বাড়িতে একটি ককটেল বিস্ফোরিত হয়। এতে তার মেয়ে বৃষ্টি খাতুন আহত হয়।

এদিকে ঘটনাস্থল থেকে ককটেল বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে নাশকতার জন্য ককটেল মজুদের সময় এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় এক শিশু আহত হয়েছে। ঘটনার পর থেকে বাড়ির সবাই পলাতক রয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রিন্ট করুন