Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:০৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ৩, ২০২৪ , ১২:৪৭ অপরাহ্ণ

সীতাকুণ্ডে ট্রেনের বগি লাইনচ্যুত

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার সকাল ৭টায় পৌরসভার সিরাজ ভূঁইয়ার রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।

চট্টলা এক্সপ্রেস নামে ট্রেনটির ইঞ্জিনের পেছনের বগি লাইনচ্যুত হলেও এতে কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।

রেল পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ৬টার দিকে চট্টলা এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে আসে। ট্রেনটি উপজেলার শুকলাল হাট এলাকায় পৌঁছালে ইঞ্জিনের পেছনের বগি লাইনচ্যুত হয়। এর পর ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে সিরাজ ভূঁইয়ার রাস্তার মাথা এলাকায় গিয়ে ট্রেনটি থেমে যায়।

 

প্রিন্ট করুন