কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধিঃদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৭ জানুয়ারি ভোটকে সামনে রেখে মুরাদনগর উপজেলার ২২ টি ইউনিয়ন এবং ১৯৮ টি ওয়ার্ডে পথসভাসহ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ করেন এমপি আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ। এ সময় ইউসুফ আবদুল্লাহ হারুন বলেন, সারা মুরাদনগরে নৌকার জোয়ার উঠেছে।
আগামি ৭ তারিখের নির্বাচনে নৌকা মার্কা বিপুল ভোটে জয়লাভ করবে। জয়যুক্ত হলে সর্বাধুনিক মুরাদনগর উপজেলা গড়ে তুলে সকল প্রকার নাগরিক সেবা প্রদান নিশ্চিত করা হবে। আর অবকাঠামোগত সব ধরনের উন্নয়নসহ নাগরিক অধিকার প্রতিষ্ঠা করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা, উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ,২২ ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান এবং মেম্বারসহ শত-শত নেতাকর্মীরা।