Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:০৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ২, ২০২৪ , ৭:২৩ অপরাহ্ণ

ভূঞাপুরে নেশার টাকা না দেওয়ায় বাবাকে পিটিয়ে হত্যা

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : টাঙ্গাইলের ভূঞাপুরে নেশার টাকা না দেওয়ায় বাবা‌কে পি‌টি‌য়ে হত্যার অ‌ভিযোগ উঠে‌ছে ছে‌লের বিরু‌দ্ধে। এই ঘটনায় পু‌লিশ অভিযুক্ত হেলাল মিয়া‌কে (২৬) গ্রেপ্তার ক‌রে আদাল‌তে পাঠিয়েছে। নিহত শফিকুল ইসলাম (৬০) পেশায় অটোরিকশা চালক ছি‌লেন।

মঙ্গলবার (২ জানুয়ারি) সকালে হেলাল মিয়াকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। উপজেলার বেতুয়া পলিশা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হেলাল মিয়ার মা শেফালী বেগম ভূঞাপুর থানায় তার ছেলের বিরুদ্ধে হত্যা মামলা দা‌য়ের ক‌রেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ ডিসেম্বর রাত ১১টার দিকে হেলাল মিয়া তার বাবার কাছে নেশার টাকা চান। টাকা না দেওয়ায় হেলাল বাড়ির উঠানে মায়ের সামনে কাঠ দিয়ে বাবার মাথায় আঘাত করে। পরে বাবার চিৎকারে হেলালের বড় ভাই দুলাল মিয়া তা‌কে উদ্ধার ক‌রে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

প‌রে অবস্থার অবন‌তি হ‌লে তা‌কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বা‌ড়ি‌তে নিয়ে আসার পর মঙ্গলবার সকা‌লে শফিকুল ইসলাম মারা যান।

ভূঞাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বলেন, মা বাদী হ‌য়ে ছে‌লের বিরু‌দ্ধে হত্যা মামলা দা‌য়ের ক‌রেন। প‌রে মাদকাসক্ত ছে‌লেকে গ্রেপ্তার করা হয়।

প্রিন্ট করুন