Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:৩০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ২, ২০২৪ , ৭:০১ অপরাহ্ণ

মাদারীপুরে ভূমি অধিকরণের ৭ কোটি টাকার চেক বিতরণ

লেখকঃ আজকালের কণ্ঠ

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে শিবচরে শেখ হাসিনা ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজির ভূমি অধিকরণের তৃতীয় পর্যায় ২৪ জনকে ৭ কোটি টাকার চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে শিবচর উপজেলার ইলিয়াস আহমেদ অডিটোরিয়াম এ চেক বিতরণ করেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল আল মামুন।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আব্দুল লতিফ মোল্লা, মাদারীপুর ভূমি অধিগ্রহন কর্মকর্তা মাহবুব ইসলামসহ শেখ হাসিনা ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজির ভূমি অধিগ্রহনের সুবিধাভোগীরা।

প্রিন্ট করুন