Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:১৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ২, ২০২৪ , ৩:৪২ অপরাহ্ণ

উন্নয়ন এর শপথ নিন লাঙ্গল মার্কায় ভোট দিন : মাসুদ উদ্দিন

লেখকঃ আজকালের কণ্ঠ

ফেনী প্রতিনিধিঃ- ফেনী-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য জেনারেল(অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী সোনাগাজীতে জনসংযোগ কালে বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী আমার সমর্থনে দলের প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।জেলা ও উপজেলা আওয়ামীলীগ সহ সকল সহযোগী সংগঠন এবং জাতীয় পাটি আমাকে সমর্থন দিয়েছেন। আমি আ’লীগ নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাই।

৭ জানুয়ারি ভোট কেন্দ্রে গিয়ে লাঙ্গল মার্কায় ভোট দিবেন, অতীতের ন্যায় আগামী পাঁচ বছর আপনাদের জন্য কাজ করবো, এলাকার উন্নয়ন করবো। ০২ ডিসেম্বর মঙ্গলবার সকালে সোনাগাজীর কাজীরহাট বাজার, তাকিয়া বাজার, চল লক্ষীগঞ্জ, কুঠির হাট বাজারে এক পথসভায় তিনি এসব কথা বলেন। মাসুদ চৌধুরী আরো বলেন, নির্বাচনি এলাকার উন্নয়ন করতে গিয়ে নিজের ও পরিবারের উন্নয়নের কথা ভুলে গেছি। আপনারাই আমার পরিবার।

এসময় সোনাগাজী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুল আনাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সাখাওয়াতুল হক বিটু, বগাদানা ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন বাবুল, চর দরবেশ ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম।

গণসংযোগ ও পথসভায় আ’লীগ এবং জাতীয় পার্টির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন