Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ২:৪৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ২, ২০২৪ , ৩:৩৫ অপরাহ্ণ

আ.লীগের জনসভা শুরু

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : ফরিদপুরের রাজেন্দ্র কলেজ মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভা শুরু হয়েছে।

মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুর ১টা ৮ মিনিটে কোরআন তেলাওয়াত, গীতা ও বাইবেল পাঠের মাধ্যমে এ সমাবেশ শুরু হয়।

এরপর সম্মিলিতভাবে জাতীয় সংগীত গাওয়া হয়। পরে বক্তব্য শুরু করেন আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতারা।

এদিকে নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে আজ সকাল থেকেই আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা আসতে শুরু করেন।

ব্যানার, পোস্টার, জাতীয় ও দলীয় পতাকা নিয়ে তারা মিছিল করেন। নেতাকর্মীরা কাঠ ও কাগজের বিভিন্ন ধরনের নৌকা নিয়ে মিছিলের মাধ্যমে সমাবেশে যোগ দিয়েছেন।

প্রিন্ট করুন