Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:১৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ২, ২০২৪ , ১১:২৬ পূর্বাহ্ণ

নড়িয়ায় ০২ আসনের স্বতন্ত্র প্রার্থী ডাঃ খালেদ নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন

লেখকঃ আজকালের কণ্ঠ

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর ০২ আসনে এস্তেহার ঘোষণা করলেন স্বতন্ত্র প্রার্থী ডাঃ খালেদ শওকত আলী। তিনি ঈগল মার্কা নিয়ে নির্বাচনে প্রচার প্রচরণা করেন। তার নির্বাচনি এলাকায় নেতা কর্মীদের ওপর হামলা করে।
আমার সমর্থকদের উপর সন্ত্রাসী হামলা থামছেনা বরং দিন দিন বেড়েই চলেছে। গতকাল গভীর রাতে নড়িয়া উপজেলার বিঝারী ইউনিয়নের ধামারন ত্রিপল্লি বাজারে একটি ঈগল মার্কার ক্যম্পে আগুনে ভুস্মিভূত করা হয়েছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। এই ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রাপ্তারের দাবি জানাচ্ছি।

এই জাতীয় ঘটনা নির্বাচনে পরিবেশ কে নষ্ট করছে।
বিভিন্ন এলাকায় নির্বাচনের প্রচার প্রচরণার অফিস ও ক্যাম্পে হামলা ও ভাংচুর করা হয়। আমি পুরো নড়িয়ায় ও সখিপুর এলাকায় রোড ম্যাপ হিসেবে উন্নয়ন বাস্তবায়ন করবো। পরিকল্পিতভাবে উন্নয়ন হবে, আমরা আত্মা সামাজিক ও জনগনের উন্নয়ন করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সারা দেশে এক অভূতপূর্ন যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করেছে।

সকল উন্নয়ন প্রত্যেক জনগনের জন্যই উন্নয়ন করেছে। আমার নির্বাচনি এলাকায় গুরুত্বপূর্ণ এসতেহার হলো আমি নির্বাচিত হলে সখিপুর থানাকে উপজেলা ও পৌরসভায় রুপান্তরিত করা হবে। একটি অসাম্প্রদায়িক চেতনায় সকল ধর্ম বর্ন সকলেই একত্রিত বসবাস করবো। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাস্থ্যসেবা মানের ক্ষেত্রে অনেক জায়গায় উন্নয়ন হয়েছে কিন্তু কিছু জায়গায় স্বাস্থ্যসেবা তা হচ্ছেনা। তাই আমি স্বাস্থ্যসেবাকে একটি আধুনিকতায় রুপান্তর করে মান সম্মত স্বাস্থ্যসেবা দেওয়া হবে। স্মার্ট নড়িয়ায় ও সখিপুর কে একটি আধুনিকতায় রুপান্তর করা হবে।

আমি প্রতিশ্রতি দিতে চাই আইন শৃঙ্খলা বাহিনী নিরপেক্ষতা নীতি অবলম্বন করবে। আর এই দেশের হিন্দু ধর্ম লোকেরা হিন্দু ধর্ম পালন করবে, মুসলমান সম্প্রদায় ইসলাম ধর্ম পালন করবে। স্মার্ট বাংলাদেশ কে একটি স্মার্টভাবে চিন্তা করতে চাই।

 

প্রিন্ট করুন