Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৪:১৩ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ১, ২০২৪ , ৭:০১ অপরাহ্ণ

ভারতে পাচারের সময় সাতক্ষীরার বৈকারী সীমান্ত থেকে ৮টি স্বর্ণের বার উদ্ধার

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : ভারতে পাচারের সময় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র সদস্যরা অভিযান চালিয়ে ৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে। সাতক্ষীরার কালিয়ানী সীমান্তের বৈকারী এলাকায় অভিযান চালিয়ে বাইসাইকেলের পাইপের ভিতর থেকে স্বর্ণের বার গুলো উদ্ধার করা হয়।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক রোববার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সাতক্ষীরা সদর উপজেলার কালিয়ানী সীমান্তের বৈকারী এলাকা দিয়ে চোরাকারবারীরা বাইসাইকেলে করে বাংলাদেশ থেকে ভারতে বিপুল পরিমান স্বর্ণ পাচার হচ্ছে। ।

এসময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে বাইসাইকেল ফেলে পালিয়ে যায় চোরাকারবারীরা। পরে ওই বাইসাইকেল তল্লাশী করে সিটের নীচে বিশেষ ব্যবস্থাপনায় পাইপের ভিতরে থাকা ৮টি স্বর্ণের বার জব্দ করে। জব্দকৃত স্বর্ণের ওজন ৯৩৩ কেজি ১২০ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য সাড়ে ৮৬ লাখ টাকা।

 

প্রিন্ট করুন