Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:০০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ১, ২০২৪ , ৬:৫৬ অপরাহ্ণ

অন্তরঙ্গ ছবি ভাইরাল শুভশ্রীর

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : ওপার বাংলার দর্শকপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও জনপ্রিয় নির্মাতা রাজ চক্রবর্তী। সন্তান, সংসার নিয়ে বেশ ভালোই কাটছে তাদের সময়। তবে প্রায়ই তারা নানা কারণে সমালোচিত হন। বছর শেষে রাজের সঙ্গে এক ঘনিষ্ঠ ছবি পোস্ট করতেই শুভশ্রীকে নিয়ে হচ্ছে নিন্দে।

অন্য সবার মতো ২০২৩-এর শেষ দিনে পার্টিতে মেতে উঠেছিলেন তারা। সেখানে রাজের সঙ্গে লিপলক অর্থাৎ ঠোঁট-চুমুর এক ছবি দিয়েছেন শুভশ্রী। আর এরপরই শুরু হয়েছে সমালোচনা।

একজন লিখেছেন, সারাক্ষণ ধরে প্রমাণ দিতে চায় ওরা হ্যাপি কাপল। এসব ছবি তুলে পোস্ট করা বাস্তবে অসুখীদের কাজের ট্রেন্ড। আর একজন লিখেছেন, এত শো-অফের তো দরকার ছিল না। চুমু খেতেই পারেন, সবার সামনে এভাবে দেওয়ার কী দরকার?

প্রসঙ্গত, নভেম্বরের শেষ দিনে মা হয়েছেন শুভশ্রী। ঘরে এসেছে মেয়ে ইয়ালিনি। মা হওয়ার কিছুদিন পরেই বিদেশ থেকেও ঘুরে এসেছেন দুজনে। তারা বাঁচেন নিজের শর্তে। তাই এই ট্রল নিয়েও খুব একটা বিচলিত নন।

প্রিন্ট করুন