বাউফল উপজেলা প্রতিনিধি : পটুয়াখালী -২ বাউফলে আ স ম ফিরোজ এর জন্য নৌকায় ভোট চাইলেন, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, বাউফল পৌর সভার মেয়র জিয়াউল হক জুয়েল ।
গতকাল রবিবার ৩১ ডিসেম্বর বাউফল পৌর সভার আয়োজনে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী উঠান বৈঠকের আয়োজন করা হয়। বিদায়ী বছরের দিন শেষে সন্ধ্যায় পৌর ভবনের সামনে আয়োজিত নির্বাচনী উঠান বৈঠকে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে, আওয়ামী লীগ সরকারের রাষ্ট্র পরিচালনার চিত্র তুলে ধরেন। উন্নয়নের স্বার্থে আগামী স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনার মনোনীত আ স ম ফিরোজ এর নৌকায় আত্মীয় স্বজন নিয়ে বাউফল পৌর বাসী ও বিভিন্ন ইউনিয়ন নেতাকর্মীকে আহ্বান করেন পৌর মেয়র ।
উক্ত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন বাউফল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক পটুয়াখালী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য জনাব জসিম উদ্দিন ফরাজি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, বাউফল পৌর সভার মেয়র জিয়াউল হক জুয়েল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি বাউফল উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি এস এম ইউসুফ, দাশপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মহসিন, নওমাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাজাদা হাওলাদার, পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক লীগের তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক মীর মশিউর রহমান, এবং পৌর সভার বিভিন্ন কাউন্সিলর বৃন্দ সহ উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি সাইদুর রহমান হাসান, সাধারণ সম্পাদক মাহমুদ রাহাত জামসেদ প্রমুখ ।