বাউফল উপজেলা প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বরিশালের বিশাল জনসভা মঞ্চে হাজির হয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বেলা তিনটায় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু উদ্যানের জনসভা মঞ্চে আসেন।
এসময় বাউফল উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে স্লোগানে স্লোগানে স্বাগত জানান। আওয়ামী লীগ সভাপতি লাখো জনতার উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান। এসময় প্রধানমন্ত্রী সঙ্গে তার ছোট বোন শেখ রেহানাও উপস্থিত ছিলেন।
পটুয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাউফল পৌর মেয়র জিয়াউল হক জুয়েল এর নেতৃত্বে কয়েক হাজার আওয়ামী লীগের নেতা কর্মী পোস্টার ব্যানার সহ মিছিল নিয়ে হাজির হয় প্রধানমন্ত্রীর জনসভায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে। এসময় শেখ হাসিনার নৌকা আর জয়বাংলা স্লোগানে প্রকম্পিত করেছেন বঙ্গবন্ধু উদ্যান ।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে গোটা নগরী জুড়ে উৎসব বিরাজ করছে । দলের নেতা কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ জননেত্রী কে বরনে প্রস্তুত ছিলেন। শুক্রবার সকাল থেকেই বিভিন্ন স্থান থেকে মিছিল সহকারে দলে দলে লোক আসে জনসভাস্থল বঙ্গবন্ধু উদ্যানে।
বরিশালের এই জনসভায় গুরুত্বপূর্ণ ভাষণ দিয়ছেন সরকার প্রধান। দ্বাদশ সংসদ নির্বাচনে দলের নেতাকর্মীদের জন্য দিক নির্দেশনাও প্রধান করেন ।