থার্টিফার্স্ট নাইট ঘিরে রাজধানীতে বিজিবির নিরাপত্তা | Daily AjKaler Kontho

থার্টিফার্স্ট নাইট ঘিরে রাজধানীতে বিজিবির নিরাপত্তা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ৩১, ২০২৩, ৫:২১ অপরাহ্ন
থার্টিফার্স্ট নাইট ঘিরে রাজধানীতে বিজিবির নিরাপত্তা

আজকালের কন্ঠ ডেস্ক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও থার্টিফার্স্ট নাইট ঘিরে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে ডগ স্কোয়াড মোতায়েন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (৩১ ডিসেম্বর) থেকে রাজধানী জুড়ে বিজিবিকে নিরাপত্তায় নিয়োজিত করা হয়।

এই লক্ষ্যে রাজধানীর কমলাপুর ও তেজগাঁও রেলস্টেশন, আগারগাঁও ও মিরপুর ১০ মেট্রোরেল স্টেশনে তল্লাশি অভিযান চালায় বিজিবির ডগ স্কোয়াড।

অভিযান পরিচালনা করেন ২৬ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম।