Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১:০৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ৩১, ২০২৩ , ১২:৪৭ অপরাহ্ণ

স্মারক গ্রন্থ “প্রজন্ম” এর মোড়ক উন্মোচন

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : চট্টগ্রামের চন্দনাইশের পৌরসভার ৯নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী কমর আলী সিকদার বাড়ির ইতিহাস ও বংশপরম্পরা সংকলন স্মারক ”প্রজন্ম” এর ২য় সংখ্যার প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার (৩০ ডিসেম্বর ) স্থানীয় ইবতেদায়ী মাদ্রাসায় চট্টগ্রাম বন্দর কলেজ এর প্রভাষক ও স্মারক গ্রন্থের সম্পাদক গাজী আকবর হোসেন এর সভাপতিত্বে সহ-সম্পাদক বাহাউদ্দীন সিকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর খোরশেদ আলম সবুজ, শিক্ষক মৌ. কাজী নোমান, নবীউল গাজী, বখতিয়ার গাজী, আবুল হোসেন, সহ-সম্পাদক তৌহিদুল আলম, মৌ. আবদুল মাবুদ, শাখাওয়াত হোসেন, নাজিম উদ্দীন, রিয়াজ উদ্দিন প্রমুখ।

এ সময় সভাপতি তার বক্তব্যে বলেন, পূর্ব প্রজন্মের সৃজনশীল ও মানবকল্যাণ মূলক কর্মকান্ড ভবিষ্যত প্রজন্মের মধ্যে ইতিবাচক প্রেরণা তৈরি করতে এ প্রকাশনা অতীত আর বর্তমানের যোগসূত্র স্থাপন করবে।

প্রিন্ট করুন