Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:০৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ৩১, ২০২৩ , ১১:৩৬ পূর্বাহ্ণ

কতদিন থাকবে ঘন কুয়াশা

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : ঘন কুয়াশার কারণে আজ ভোর থেকেই উত্তরাঞ্চলের জেলা পঞ্চগড়, ঠাকুরগাঁও , নীলফমারীসহ পাশের জেলাগুলো ঘন কুয়াশায় ঢেকে গেছে। ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের জেলাগুলোতেও ঘনকুয়াশায় ছেয়ে গেছে। এদিন সকাল নয়টা পর্যন্ত সূর্যের মুখ দেখা যায়নি অনেক জায়গায়।

রোববার (৩১ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী অন্তত ৭ থেকে ১০ দিনে শৈত্যপ্রবাহের কোন সম্ভাবনা তারা দেখছেন না। ডিসেম্বরে এখনও শৈত্যপ্রবাহ হয়নি তাই জানুয়ারিতে স্বাভাবিকভাবেই একটা শৈত্যপ্রবাহ হবে এমন প্রত্যাশা করা যায়। কিন্তু এখনও সেই পরিস্থিতি তৈরি হয়নি। রোববার দেশের উত্তরাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এছাড়া পরবর্তী পাঁচ দিনে রাত এবং দিনের তাপমাত্রা আরও কমতে পারে।

 

প্রিন্ট করুন