Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৫৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ৩০, ২০২৩ , ৬:০৭ অপরাহ্ণ

মাঠ জুড়ে প্রচারণায় নৌকা

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : চট্টগ্রাম ১৩ (আনোয়ারা কর্ণফুলী) আসনে মাঠ জুড়ে প্রচারণায় নৌকা। নৌকার সমর্থকরা মাঠে ময়দানে থাকলেও অন্যদের প্রচারণা তেমন জনগণের নজরে আসছে না। আসন্ন সংসদ নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীরা উজ্জীবিত। পাড়ায় মহল্লায় মাঠে ঘাটে বাজারে নৌকার সমর্থিত লোকজনের প্রচারণা এখন সরগরম।

প্রধান নির্বাচন অফিস ও ইউনিয়ন অফিস আওয়ামী লীগের নেতাকর্মীদের সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।

এদিকে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি। তিনি আনোয়ারা কর্ণফুলীতে নির্বাচনী সভা করা যাচ্ছেন। প্রতিটি ইউনিয়নে নির্বাচনী সভায় জনগণের ঢল নামছে। নেতা কর্মীরা নির্বাচনী মাঠ মাতিয়ে তুলছে।

প্রতিটি নির্বাচনী সভায় ভূমি মন্ত্রী নিজেই শ্লোগান দিচ্ছেন। ভূমিমন্ত্রীর আকর্ষণীয় স্লোগান সবার দৃষ্টি কাড়ছে। নির্বাচনী সভার উপস্থিত নেতাকর্মীরা ভূমিমন্ত্রীর সাথে শ্লোগান দিচ্ছে।

ভূমিমন্ত্রীর নির্বাচনী সভায় স্লোগান সর্বত্রই আলোচনার বিষয়বস্তু পরিণত হয়েছে। স্থানীয়দের ধারণা নির্বাচনী মাঠ সরগরম, দলীয় নেতা নেতাকর্মীদেরকে উজ্জীবিত ও জনগণের দৃষ্টি আকর্ষণ করতেই ভূমিমন্ত্রী স্লোগান দিচ্ছেন। এদিকে চট্টগ্রাম ১৩ আসনে পোস্টার ব্যানার সাঁটানো হচ্ছে।

নৌকা প্রার্থীর পোস্টার ব্যানার ছেয়ে গেলেও অন্যান্যদের তেমন চোখে পড়ছে না। আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রচারণা চোখে পড়ার মতো। অন্যান্য প্রার্থীরা এখনও জোরেশোরে শুরু করেনি। অন্যান্য প্রার্থীরা নেতাকর্মী নিয়ে প্রচারণা চালালেও জনগণের মাঝে প্রভাব পড়ছে না। মাঠজুড়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের একতরফা প্রচারণা।

অন্যান্য প্রার্থীরা জনগণের কাছে তেমন পরিচিতিও নয়। অনেকটা অপরিচিত। স্থানীয় জনগণ অনেক প্রার্থীকে হাস্যকর হিসেবে উড়িয়ে দিচ্ছে। ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি আনোয়ারা কর্ণফুলীর প্রত্যন্ত অঞ্চলে নির্বাচনে সভায় বক্তব্য রাখছেন।

 

প্রিন্ট করুন