Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:১০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ৩০, ২০২৩ , ৬:০৪ অপরাহ্ণ

সদরপুরে ভোটার উদ্বুদ্ধকরণ সভা

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : ফরিদপুরের সদরপুরে উৎসবমুখর পরিবেশে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে ভোট দেওয়ার জন্য ভোটার উদ্বুদ্ধকরন সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল সাড়ে ১১টায় সদরপুর ইউনিয়নের বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

সভায় ইউপি চেয়ারম্যান,সদস্য,বিশিষ্ট নাগরিক,বীর মুক্তিযোদ্ধা,সাংবাদিকমহ সর্বস্তরের মানুষ অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন সদরপুর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মোরাদ আলী। সভায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করা হয়।

প্রিন্ট করুন