Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:১৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ৩০, ২০২৩ , ৫:৫৯ অপরাহ্ণ

২০২৪-এ রুপালি পর্দা মাতাবেন

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : চলতি বছরটা নতুন নতুন সব হিট সিনেমা দিয়ে যেন প্রাণ ফিরে পেল বলিউড। আর মাত্র এক দিন পরেই শুরু হতে যাআছে নতুন বছর ২০২৪ সাল। তাই ২০২৩ এর মতো নতুন বছরেও এই যাত্রা অব্যাহত থাকবে বলে আশায় বুক বেঁধেছেন সিনেমাপ্রেমীরা।

চলতি বছর ‘পাঠান’, ‘দ্য কেরালা স্টোরি’, ‘গদর ২’, ‘জওয়ান’, ‘টাইগার ৩’ ‘অ্যানিমেল’ ও ‘ডানকি’র মতো সিনেমাগুলো রীতিমতো বক্সফিস মাতিয়েছে। পাশাপাশি রেকর্ড ব্যবসাও করেছে। তাই সবার প্রত্যাশা, নতুন বছরেও এমনই সাফল্য বয়ে আসুক।

এদিকে ২০২৪ সালে সিনেমার ব্যবসা কেমন হবে, সেটা মুক্তির আগে নিশ্চিতভাবে বলা না গেলেও বেশ কিছু নতুন জুটির দেখা মিলবে রুপালি পর্দায়।

এ তালিকায় রয়েছে হৃতিক রোশন-দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ-বিজয় সেতুপতি, শহিদ কাপুর-কৃতি শ্যাননের নাম। এবার এটাই দেখার পালা কারা আসছেন নতুন কোন ধামাকা নিয়ে।

ভারতের প্রথম এরিয়াল অ্যাকশন (যুদ্ধবিমান সংক্রান্ত) ঘরানার সিনেমা ‘ফাইটার’। ইতিমধ্যে মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেলার-গান। যেখানে রীতিমতো দর্শকদের নজর কেড়েছে এই জুটির কেমিস্ট্রি। সেই সঙ্গে মুক্তির পর পুরো সিনেমাতেও হৃতিক-দীপিকার অভিনয় ভালো লাগবে বলে আশা করছেন দর্শকরা।

 

প্রিন্ট করুন