আন্তর্জাতিক ডেস্ক : ফ্লাইওভারের নিচে বিমান আটকে ট্র্যাফিক জ্যামের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের বিহার রাজ্যের মতিহারি শহরে। ফ্লাইওভারের নিচে বিমান আটকে যাওয়ায় শহরটি ট্র্যাফিক জ্যাম সৃষ্টি হয়।
গতকাল শুক্রবার বিহারের মতিহারির পিপরাকোঠিতে পরিত্যক্ত একটি বিমানকে ট্রেইলার ট্রাকে করে মুম্বাই থেকে আসামে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় একটি ফ্লাইওভারে বিমানটি আটকে গেলে ভারতের ২৭ নং জাতীয় মহাসড়কে ট্র্যাফিক জ্যামের সৃষ্টি হয়।
ফ্লাইওভারের নিচে আটকে থাকা বিমানটিকে এক নজর দেখার জন্য অনেক লোকের সমাগম হয়। অনেকে সেলফি তোলার পাশাপাশি মোবাইলে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়।