Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:০৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ৩০, ২০২৩ , ৫:২০ অপরাহ্ণ

মোংলায় চিংড়ি মাছের দামে বিক্রি হচ্ছে গরুর মাংস!

লেখকঃ আজকালের কণ্ঠ

মোংলা প্রতিনিধি : গত পাঁচ বছর ধরে গরুর মাংস লাফিয়ে লাফিয়ে বাড়ছিল ক্রেতাদের এক কেজি গরুর মাংস কিনতে খরচ করতে হতো কচকচে ৭৫০টাকা থেকে ৮শত টাকা।এতে মধ্য ও নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে চলে যায় গরুর মাংস। এক কথায় গরুর মাংস খাওয়া ভুলে গিয়েছিল সাধারণ মানুষ ।

কিন্তু সাম্প্রতিক সময় মোংলায় কিছু ব্যবসায়ী গরুর মাংস দাম ৫৮০টাকা দরে বিক্রি শুরু করলে জনমানুষের মনে স্বস্তি ফিরে আসে।এ দরে মোংলার এক কেজে চিংড়ি মাছ ক্রয় করা যায়।

মাংস বিক্রেতা শহিদুল ইসলাম( ৩৭)জানান, বর্তমানে বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের ঊর্ধ্বগতির কারণে ক্রেতারা ৮০০ টাকা কেজি দরে গরুর মাংস কিনতে হিমশিম খাচ্ছে। তাই সাধারণ মানুষদের গরুর মাংসের সাধ দেওয়ার জন্য আমার এই কম দামে মাংস বিক্রি করছি।প্রতি শুক্রবার মোংলার রিজেকশন গলির ভিতরে আমি কম দামে গরুর মাংস বিক্রি করে থাকি।

এখানে দুই এক ঘন্টার মধ্যে দুই থেকে তিনটা গরু বিক্রি হয়ে যায়।মাংস কিনতে আসা রিপন হাওলাদার(৩৫) জানান,আমি গত ছয় মাস ধরে গরুর মাংস দাম বাড়ার কারণে কিনতে পারিনি তবে ৫৮০ টাকা দরে গরুর মাংস পেয়ে একটু স্বস্তি ফিরে পেয়েছি।এদেশের কোন পণ্যের দাম একবার বেড়ে গেলে দাম কমার নজির খুব বেশি নেই। বিশেষ করে গরুর মাংসের মত অতি জনপ্রিয় পণ্যের দাম হঠাৎ করেই কমে আসবে তা অনেকের প্রত্যাশার বাইরে ছিল ।

প্রিন্ট করুন