Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:৩৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ২৯, ২০২৩ , ৪:০৫ অপরাহ্ণ

ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের বীমা দাবি পরিশোধ

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক :-বগুড়ায় ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বীমা দাবি পরিশোধ, পুরস্কার বিতরণী ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) বগুড়া মম ইন ইকো পার্কে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা কাজীম উদ্দিন।

বগুড়ায় ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের বীমা দাবি পরিশোধ

কোম্পানির বগুড়া এরিয়ার প্রধান ও ভিপি মিজানুর রহমান সিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত বীমা দাবি পরিশোধ, পুরস্কার বিতরণী ও উন্নয়ন সভায় বিশেষ অতিথি ছিলেন নির্বাহী ভাইস প্রেসিডেন্ট কাজী আব্দুল মতিন, রংপুর ও দিনাজপুর এরিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমিনুল ইসলাম, রাজশাহী এরিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট খুরশিদ আলম, তাকাফুল, ঢাকার ভিপি জি এম হেলাল, জনবীমার বগুড়া ও রাজশাহী অঞ্চলের এভিপি আবদুল্লাহ্ আল সাকিল।

অনুষ্ঠানে গ্রাহকদের ৫ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করা হয়। একইসঙ্গে শ্রেষ্ঠ কর্মকর্তা ও কর্মীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

অনুষ্ঠানে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বৃহত্তর বগুড়া, বৃহত্তর রাজশাহী, বৃহত্তর রংপুর ও দিনাজপুর অঞ্চলের কর্মকর্তা ও কর্মীরা উপস্থিত ছিলেন।

 

প্রিন্ট করুন