
আজকালের কন্ঠ ডেস্ক :-দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে একসঙ্গে জ্বালানি খাতের রাষ্ট্রায়ত্ব পাঁচটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে রদবদল করা হয়েছে।
গত বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) পেট্রোবাংলার পরিচালক (প্রশাসন) মো. আলতাফ হোসেন স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এসব রদবদল করা হয়।
এক আদেশে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কন্ট্রাক্ট ডিভিশনে কর্মরত মহাব্যবস্থাপক শাহনেওয়াজ পারভেজকে কাজের স্বার্থে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক পদে চলতি দায়িত্ব দেওয়া হয়।
অন্যদিকে পেট্রোবাংলার সেবা বিভাগে কর্মরত আরপিজিসিএলের মহাব্যবস্থাপক মো. আতিকুর রহমানকে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের (জেজিটিডিএসএল) ব্যবস্থাপনা পরিচালক, উৎপাদন ও বিপনন বিভাগে কর্মরত পেট্রোবাংলার মহাব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলামকে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (বিজিডিসিএল) ব্যবস্থাপনা পরিচালক।
আপনার মতামত লিখুন :