আজকালের কন্ঠ ডেস্ক :- সার্ক চেম্বার অ্যান্ড কমার্সের সভাপতি এবং বেঙ্গল গ্রুপ ও আরটিভির ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন বলেছেন, নৌকা মার্কা বিজয়ী না হলে উন্নয়ন ব্যাহত হবে।
গতকাল বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) নোয়াখালীর সোনামুড়িতে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
অম্বনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশ্রাফুল আলম কামালের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাহিন মাস্টারের সঞ্চালনায় এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন অম্বনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন দুলু, জেলা পরিষদ সদস্য ইসরাত জাহান সাহনাজসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।