কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধিঃ কুমিল্লা -৩, মুরাদনগর আসনে নৌকা মার্কার প্রার্থী এমপি আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ বলেন, বাংলাদেশ দরিদ্র দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিনত হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশকে সোনার বাংলা করার।
কিন্তু তিনি তা বাস্তবায়ন করে যেতে পারেননি। তবে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন বাস্তবায়ন করেছেন।দেশ আজ উন্নয়নশীল দেশ হয়েছে।স্মার্ট বাংলাদেশে রুপান্তরিত হয়েছে। আগামী মুরাদনগরকে স্মার্ট উপজেলায় রূপান্তর করতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিন।
আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার ঐতিহ্যবাহী কোম্পানীগঞ্জ বাজারে জনসংযোগ করাকালীন তিনি এসব কথা বলেন।তিনি নারীদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ আজ পরিচালিত হচ্ছে নারী নেতৃত্বের মাধ্যমে। নারীরা আজ বড় বড় জায়গা দখল করে দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে। নারীরা আজ সিভিল সোসাইটি, প্রশাসন, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীতে দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে।