Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:০৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ২৮, ২০২৩ , ৬:৪৩ অপরাহ্ণ

জাল নোটসহ পাঁচ মামলার আসামি গ্রেফতার

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক :- গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রায় সোয়া দুই লাখ জাল নোটসহ অস্ত্র, জাল টাকা ও মাদকের পাঁচ মামলার আসামি এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলা শহরের মায়ামনি মোড় থেকে তাকে আটক করে গোবিন্দগঞ্জ থানার একদল পুলিশ।

গ্রেফতার মো: লাভলু (৫০) নাটোর জেলার সদর উপজেলার উত্তরপাটুয়াপাড়া গ্রামের মৃত ইব্রাহিম মোল্লার ছেলে। এ সময় তার কাছ থেকে চারশ’ ত্রিশটি পাঁচশ’ টাকা মূল্যমানের নোট আটক করা হয়।

গাইবান্ধা জেলা পুলিশের প্রেস নোট সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানার একদল পুলিশ রংপুর-ঢাকা মহাসড়কে শহরের মায়ামনি মোড়ে অবস্থান নেয়। তখন সেখানে তল্লাশি চালাতে গেলে সন্দেহভজন এক ব্যক্তি পালানোর চেষ্টা করে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্ বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতার লাভলুর বিরুদ্ধে ঢাকা, রাজশাহী ও বগুড়ার বিভিন্ন থানায় অস্ত্র, জাল টাকা ও মাদকসহ পাঁচটি মামলা রয়েছে।

 

প্রিন্ট করুন