Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৪:০৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ২৮, ২০২৩ , ৪:২৭ অপরাহ্ণ

মেলবোর্নে অভিনব এক দৃশ্যের নায়ক

লেখকঃ আজকালের কণ্ঠ

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়া-পাকিস্তান দ্বিতীয় টেস্ট মেলবোর্নে চলছে। তৃতীয় দিনশেষে দ্বিতীয় ইনিংসে অসিরা এগিয়ে আছেন ২৪১ রানে। বৃহস্পতিবার টেস্টের তৃতীয় দিন অভিনব এক দৃশ্য দেখল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড। পাকিস্তানি পেসার হাসান আলি যে দৃশ্যের নায়ক।

ক্রিকেটকে সবসময়ই বলা হয় ভদ্রলোকের খেলা। দর্শকরাও তারকাদের কাছাকাছি আসার চেষ্টা করেন। বিশেষত বাউন্ডারি লাইনে দাঁড়ানো ফিল্ডারদের মনোযোগ পেতে চেষ্টা করেন ভক্তরা। অধিকাংশ সময় তারকারাও সায় দেন।

এবার যেমন মেলবোর্ন টেস্টে হাসান আলি দিলেন। বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে আছেন, এমন সময় তাকে দেখা যায় দর্শকদের সঙ্গে নিয়ে নাচের মুদ্রা তুলতে।

এই মজার ও প্রাণবন্ত মুহূর্তের ভিডিও নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার করে ক্রিকেট অস্ট্রেলিয়া। এমন অসাধারণ মুহূর্ত তো রোজ রোজ আসে না।

 

প্রিন্ট করুন