Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:০৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ২৮, ২০২৩ , ৩:৫৪ অপরাহ্ণ

ইউরোপের স্থপতি জ্যাক ডেলরস আর নেই

লেখকঃ আজকালের কণ্ঠ

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপীয় কমিশনের সাবেক প্রেসিডেন্ট জ্যাক ডেলরস ইন্তেকাল করেছেন। বুধবার প্যারিসে নিজ বাড়িতে ঘুমের মধ্যে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৯৮ বছর। ডেলরসের মেয়ে মার্টিন অউব্রির বরাতে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি।

বিবিসি প্রতিবেদনে জানায়, আধুনিক ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) স্থপতি বিবেচনা করা হয়ে থাকে জ্যাক ডেলরসকে। তিনি ১৯৮৫ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ছিলেন। ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের মানুষ, পণ্য ও সেবার অবাধ চলাচলের ব্যবস্থা করে একক ইউরোপীয় বাজার তৈরিতে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি। এ ছাড়া তিনি একক ইউরোপীয় মুদ্রা ইউরোর ভিত্তিও স্থাপন করেছিলেন।

বিবিসি প্রতিবেদনে জানা যায়, ডেলরস তিনবার ইউরোপীয় কমিশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তারপর এই পদে আর কেউ একাধিকবার দায়িত্ব পালন করেননি। তিনি ১৯৮১ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত ফরাসি অর্থমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল ডেলরসকে মহান ফরাসি ও ইউরোপীয় হিসেবে উল্লেখ করে বলেন, ইউরোপের অন্যতম নির্মাতা হিসেবে ডেলরস ইতিহাসের পাতায় থাকবেন।

প্রিন্ট করুন