Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:১৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ২৭, ২০২৩ , ৬:৪৩ অপরাহ্ণ

কেন্দ্রে জালভোট পড়লে চাকরি চলে যাবে : আহসান হাবিব

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেছেন, যে কেন্দ্রে একটি জাল ভোট পড়বে; সেই কেন্দ্র বন্ধ করে দেয়া হবে। এ ছাড়া ওই কেন্দ্রের দায়িত্ব পালনকারীদের চাকরি চলে যাবে।

গতকাল মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সভায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ইসি মো. আহসান হাবিব খান বলেন, নির্বাচনে কোনো ক্রমেই কারচুপি মেনে নেয়া হবে না। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণের জন্য কমিশন সার্বিক প্রস্তুতি নিয়েছে। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, সংবিধান সুরক্ষা করা আমাদের দায়িত্ব। ভোটার উপস্থিত করানো প্রার্থীদের দায়িত্ব। আমরা দেশ, গণতন্ত্র, দেশের অর্থনীতি, শিল্প বাঁচাতে চাই। স্বচ্ছ গণতন্ত্র ছাড়া দেশকে বাঁচানো কঠিন হবে। তাই এ নির্বাচন আমাদের জন্য চ্যালেঞ্জ।

প্রিন্ট করুন