Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৪:১৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ২৭, ২০২৩ , ৫:৪৩ অপরাহ্ণ

বেপরোয়া চালিত ট্রলার টেম্পুর চাপায় শিশুর মৃত্যু

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : বাগেরহাটের মোল্লাহাট বাজারে বেপরোয়া চালিত বালিবাহী ট্রলার টেম্পুর চাপায় সাইফ শেখ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলার প্রাণকেন্দ্র মোল্লাহাট বাজারের অত্যন্ত জনাকীর্ণ সড়কে এ দুর্ঘটনা ঘটে। শিশুটি মোল্লাহাট উপজেলার হাড়িদাহ গ্রামের নাজমুল শেখের ছেলে।

মোল্লাহাট থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আশ্রাফুল ইসলাম জানান, শিশুটি তার মায়ের সাথে মোল্লাহাট বাজারে এসে বালিবাহী ট্রলার টেম্পুর চাপায় নিহত হয়েছে। ঘাতক ট্রলার টেম্পু মোল্লাহাট থানা পুলিশের হেফাজতে আছে।

উল্লেখ্য, ঘাতক ট্রলার টেম্পু মোল্লাহাট উপজেলার গাড়ফা গ্রামের রাজিব সরদার।

প্রিন্ট করুন