Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:০৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ২৭, ২০২৩ , ৫:৩৩ অপরাহ্ণ

প্রতারক চক্রের সদস্য আটক

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : বিদেশে পাঠানোর নামে টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের মূলহোতা সজিব কান্তি হালদারকে (৪২) সিলেট থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৯।

গতকাল মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে নগরীর কোতোয়ালি থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে র‍্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা মো. মশিহুর রহমান সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তার সজিব কান্তি হালদার সিলেট জেলার ওসমানীনগর থানার টেকেরহাট এলাকার বাসিন্দা। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

গত ২২ নভেম্বর এরূপ প্রতারণার শিকার ভিকটিম বাদী হয়ে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় একটি প্রতারণার মামলা দায়ের করেন।

প্রিন্ট করুন