Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৪:২০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ২৭, ২০২৩ , ৫:০৩ অপরাহ্ণ

শ্রেষ্ঠ প্রবীণ, শ্রেষ্ঠ সন্তান সম্মাননা ও হুইল চেয়ার বিতরণ

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : কুড়িগ্রামের নাগেশ্বরীতে শ্রেষ্ঠ প্রবীণ, শ্রেষ্ঠ সন্তান সম্মাননা ও প্রবীণ সহায়ক উপকরণ হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। প্রবীন জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায়, আরডিআরএস বাংলাদেশের বাস্তবায়নে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় মঙ্গলবার বিকেল ৫টায় বেরুবাড়ী প্রবীণ সামাজিক কেন্দ্রে এ সমব বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বেরুবাড়ী ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি জামাল উদ্দিন ব্যাপারীর সভাপতি এবং প্রজেক্ট কো-অর্ডিনেটর শাহাদত হোসেনের সঞ্চালণায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেরুবাড়ী ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান মো. সোলায়মান আলী, আরডিআরএস বাংলাদেশের রংপুর টিম লিডার বিদ্যুৎ কুমার সাহা, নাগেশ^রী জোনালের আঞ্চলিক ব্যবস্থাপক নুরুজ্জামান সরকার প্রমুখ।

 

প্রিন্ট করুন