Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৪০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ২৭, ২০২৩ , ৪:৫৭ অপরাহ্ণ

নীলফামারী জেলা সহ-সভাপতি সিদ্দিককে অব্যাহতি

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে নীলফামারীর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি সিদ্দিকুল আলম সিদ্দিককে দলীয় সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) জাতীয় পাটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

দলীয় সূত্রে জানা যায়, নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে জাতীয় পার্টির প্রার্থী হয়েছেন জাতীয় পাটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি’র আপন ভাগ্নে জেলা জাতীয় পার্টির সভাপতি আহসান আদেলুর রহমান আদেল।

তবে, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানা গেছে।

প্রিন্ট করুন