Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:১৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ২৭, ২০২৩ , ১২:২২ অপরাহ্ণ

সিনেমায় আর অভিনয় করবেন না মাহি!

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : চিত্রনায়িকা মাহিয়া মাহি রাজশাহী-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় নির্বাচন করছেন। এরই মধ্যে তিনি (গোদাগাড়ী-তানোর) আসনে ট্রাক প্রতীক নিয়ে ভোটযুদ্ধে নেমে রীতিমতো হইচই ফেলে দিয়েছে।

গতকাল মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়নে প্রচারণা চালিয়েছেন তিনি। এদিন ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ট্রাক প্রতীকে ভোট চেয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।

এ সময় মাহির সঙ্গে ছিলেন তার কর্মী-সমর্থকরা। এদিকে মাহি ভোটারদের নানা সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন, দেন উন্নয়নের নানান প্রতিশ্রুতি।

এ সময় গোগ্রাম ইউনিয়নের এক নারী ভোটারের কাছে মাহি ভোট চাইতে গেলে ওই ভোটার মাহিকে উল্টো প্রশ্ন করে বলেন, ভোটের পর নেতারা দেশ ছাড়া হয়ে যায়, এটা আমরা কিন্তু দেখবো না! ভোটার আগে যেভাবে মানুষের কাছে যাচ্ছেন, ভোটের পরেও যেন এমনই দেখি!

উল্লেখ্য, চিত্রনায়িকা মাহি গত কয়েক বছর ধরে রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করছেন। সম্প্রতি অভিনয় ছেড়ে পুরোদমে রাজনীতির মাঠে নামেন। তবে আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে ভোটে লড়ছেন তিনি।

 

প্রিন্ট করুন