বাউফল প্রতিনিধি : পটুয়াখালী-২ বাউফল আসনে নৌকা মার্কার প্রার্থী ও সাবেক চিফ হুইপ আসম ফিরোজের সমর্থনে প্রচারে মুখরিত হয়ে উঠেছে গ্রামীণ জনপদ।
বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক চিফ হুইপ ও সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি আ স ম ফিরোজ। মার্কা প্রদানের পর এ পর্যন্ত তিনি বাউফল সদর ইউনিয়ন, দাশপাড়া, নাজিরপুর ও কালিশুরী, কাছিপাড়া, আদাবাড়ীয়া ইউনিয়নে আয়োজিত পথসভায় বক্তব্য রেখেছেন।
একাধিক কর্মিসভাও করেছেন তিনি।আ,স,ম ফিরোজ এর পক্ষে ভোট চাচ্ছেন স্ত্রী দেলোয়ারা সুলতানা ফিরোজ ও ছেলে কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সদস্য রায়হান সাকিবসহ আওয়ামী লীগের দলীয় নেতাকর্মী ও সমর্থকরা ভোট চাচ্ছেন ।