Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:২১ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ২৭, ২০২৩ , ১২:০০ অপরাহ্ণ

অভিযান চালিয়ে গাঁজাসহ দুইজন গ্রেফতার

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : মাদক পাচারের গোপন সংবাদে ৪ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫।

মাদক পাচারের গোপন সংবাদে ৪ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা।

আটককৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার ষাড়বুরুজ গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে মোঃ ইসমাইল (৪৮) এবং রাজশাহী জেলার তানোর থানার মৃত আব্দুল কুদ্দুস এর ছেলে মোঃ জালাল উদ্দিন (৩৫)। গ্রেফতারকৃত মোঃ ইসমাইল (৪৮) এবং মোঃ জালাল উদ্দিন (৩৫) পেশাদার মাদক ব্যবসায়ী।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উক্ত সময় মাদকের একটি চালান সরবরাহের খবরে র‌্যাবের আভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে মাদক সরবরাহের সময় তাদের হাতেনাতে গ্রেফতার করে।

প্রিন্ট করুন