আজকালের কন্ঠ ডেস্ক : ‘স্মার্ট বাংলাদেশ’ স্লোগানের মধ্য দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী ইশতেহার ২০২৪ ঘোষণা করছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (২৭ ডিসেম্বর) সকাল সোয়া ১১টার পর রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে নির্বাচনী ইশতেহার ঘোষণা শুরু করেন প্রধানমন্ত্রী।
১. দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার মধ্য রাখার সর্বাত্মক প্রচেষ্টা।
২. কর্মোপযোগী শিক্ষা ও যুবকদের কর্মসংস্থান।
৩. আধুনিক প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ।
৪. সমন্বিত কৃষিব্যবস্থা, যান্ত্রিকীকরণ ও প্রক্রিয়াযাতে বিনিয়োগ বৃদ্ধি।
৫. দৃশ্যমান অবকাঠামো বৃদ্ধি করে শিল্পের প্রসার।
৬. ব্যাংকসহ আর্থিক খাতে দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি।
৭. নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্যসেবা সুলভ।
৮. সর্বজনীন পেনশনে সকলকে যুক্ত করা।
৯. আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকারিতা ও জবাবদিহিতা নিশ্চিত।
১০. সাম্প্রদায়িকতা, সন্ত্রাস ও জঙ্গিবাদ রোধ।
১১. সর্বস্তরে গণতান্ত্রিক ব্যবস্থা সুরক্ষা ও চর্চার প্রসার ঘটানো।
এর আগে এ ইশতেহার প্রণয়ন কমিটির সদস্যরা জানিয়েছেন, প্রতিশ্রুতি অনুযায়ী ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের পর এবার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে দুর্নীতি প্রতিরোধে বিশেষ পদক্ষেপ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং আর্থিক খাতের সুশাসনের ওপর জোর দিয়ে আসন্ন নির্বাচনের ইশতেহার প্রস্তুত করা হয়েছে।