Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১:২৪ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ২৭, ২০২৩ , ১০:২৩ পূর্বাহ্ণ

ফেরি চলাচল শুরু শরীয়তপুর-চাঁদপুর রুটে

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : ঘন কুয়াশা কেটে যাওয়ায় শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু করেছে বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ। প্রায় সাড়ে তিন ঘণ্টা পর শুরু হয়েছে ফেরি চলাচল।

বুধবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে স্বাভাবিক হয় ফেরি চলাচল।

বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বলেন, ঘন কুয়াশা কেটে যাওয়ায় সকাল সাড়ে ৮টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়। বর্তমানে এই নৌরুটে ছোট-বড় মিলিয়ে ৫টি ফেরি চলাচল করছে।

ভোর থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন জানান, বুধবার ভোর থেকে নদী এবং আশপাশের এলাকাজুড়ে প্রচণ্ড কুয়াশা দেখা দেয়। কুয়াশার মধ্যে নদীপথে দুর্ঘটনা এড়াতে ভোর ৫টা থেকে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এতে ঘাটের দু’পাশে ফেরি পারাপার হতে আসা যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।

প্রিন্ট করুন