আপনাদের ভোটে নির্বাচিত হতে চাই : মাশরাফী | Daily AjKaler Kontho

আপনাদের ভোটে নির্বাচিত হতে চাই : মাশরাফী


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ২৬, ২০২৩, ৬:১২ অপরাহ্ন
আপনাদের ভোটে নির্বাচিত হতে চাই : মাশরাফী

আজকালের কন্ঠ ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাশরাফী বিন মোর্ত্তজা বলেছেন, আমি পারবো, আমাকে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন। আপনাদের ভোট নিয়ে এমপি নির্বাচিত হতে চাই। আমার একটাই লক্ষ্য নড়াইলের উন্নয়ন।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত নিজ নির্বাচনী এলাকার লোহাগড়া উপজেলার মিঠাপুর, দরি মিঠাপুর, নলিয়া, নলদী এবং লাহুড়িয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় পথসভায় বক্তব্য ও জনসংযোগকালে এসব কথা বলেন তিনি।

ক্রিকেট তারকা মাশরাফী নলদী ইউনিয়নের মিঠাপুরসহ অন্য এলাকায় পৌঁছালে তাকে দেখতে সেখানে শত শত নারী-পুরুষ পথের দুই ধারে ভিড় জমান। এ সময়ে মাশরাফী এলাকার মুরব্বীদের সঙ্গে সালাম ও কুশল বিনিময় করেন।

এ সময়ে মাশরাফীর সঙ্গে লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, লোহাগড়া উপজেলা চেয়ারম্যান এস এম আব্দুল হান্নান রুনু, উপজেলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এ কে এম ফয়জুল হক রোম, লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র আশরাফুল আলম আশরাফ, নলদী ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখি, নড়াইল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্বপ্নিল শিকদার নীল, স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।