Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:৫৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ২৬, ২০২৩ , ৫:২৮ অপরাহ্ণ

বাস-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষ, আহত ২০

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : ময়মনসিংহের নান্দাইলে যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পালাহার আমলীতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিক আহত ব্যক্তিদের নাম জানা যায়নি। হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে যাত্রীবাহী সিলেটগামী শামীম এন্টারপ্রাইজের বাসটির সঙ্গে বিপরীত দিকে থেকে আসা ময়মনসিংহগামী কাভার্ডভ্যান সংঘর্ষ হয়।

দুর্ঘটনার খবর পেয়ে নান্দাইল ফায়ার সার্ভিসের একটি টিম আহতদের উদ্ধার করে নান্দাইল স্বাস্থ্য কমপ্লেক্স, কিশোরগঞ্জ সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। নান্দাইল হাইওয়ে থানার ওসি স্নেহাংশু বিকাশ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রিন্ট করুন