আজকালের কন্ঠ ডেস্ক : শেরপুর-১ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিকের নৌকা প্রতীকের একটি নির্বাচনী কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার (২৪ ডিসেম্বর) দিবাগত রাতে সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের খামারপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। এতে ওই কেন্দ্রের সামিয়ানার কিছু অংশ ও নৌকা প্রতীকের কিছু পোস্টার ভস্মিভূত হয়েছে।
সোমবার সকালে খবর পেয়ে পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত)সহ উর্ধ্বতন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানা যায়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শেরপুর-১ (সদর) আসনের পাকুড়িয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে নৌকা প্রতীকের প্রার্থী হুইপ আতিউর রহমান আতিকের নির্বাচনী কেন্দ্র খোলা হয়। এ
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক বলেন, বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি রুজু হয়েছে। তবে প্রাথমিক তদন্তে ঘটনাটি দুর্ঘটনাজনিত বলে মনে করা হচ্ছে।