Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:২০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ২৬, ২০২৩ , ৩:২৫ অপরাহ্ণ

স্ট্যাটাসে অপু বিশ্বাসের বার্তা

লেখকঃ আজকালের কণ্ঠ

বিনোদন ডেস্ক : ঢালিউড কুইন অপু বিশ্বাস। বর্তমানে পর্দায় অভিনয়ের চেয়ে বিভিন্ন শোরুম উদ্বোধনেই বেশি দেখা যায়। অভিনয়ের আলোচনার চেয়ে নায়িকার ব্যক্তিগত জীবন নিয়েই খবরের শিরোনামে বেশি দেখা যায় তাকে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে নতুন একটি স্ট্যাটাস দিয়েছেন অপু। পাশাপাশি ওই পোস্টে ভালো কাজের ক্ষেত্রে মানুষের সমালোচনাকে উপেক্ষা করার পরামর্শ দিয়েছেন তিনি।

ইংরেজিতে দেওয়া স্ট্যাটাসে চিত্রনায়িকা লিখেছেন, আপনি যখন ভালো কাজ করবেন তখন লোকেরা আপনার সমালোচনা করবে ঠিক আছে, এটা একটা সাধারণ অভিজ্ঞতা।

সৃষ্টিকর্তা বলেছেন, এই পৃথিবীতে এমন কেউ নেই যার সমালোচনা করা হয়নি। তাই ক্ষমা করে হাসতে শিখুন, এড়িয়ে চলতে শিখুন, কিন্তু কাউকে ভালো কাজ বন্ধ করতে দেবেন না, যা আপনি করছেন।

 

প্রিন্ট করুন