Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৪:০৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ২৭, ২০২২ , ১২:৫৬ অপরাহ্ণ

২০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

লেখকঃ আজকালের কণ্ঠ

টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি : মাদারীপুর র‌্যাব৮-এর একটি বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার মস্তফাপুর বাসস্ট্যান্ডে এ অভিযান পরিচালনা করা হয়।

শুক্রবার সকালে র‌্যাব-৮ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানি কমান্ডার, স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলামের নেতৃত্বে বৃহস্পতিবার সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর বাস স্ট্যান্ডস্থ সার্বিক পরিবহণ বাস কাউন্টারের সামনে হতে কাঁঠালবাড়ি ঘাট হতে বরিশালগামী মহাসড়কের চেকপোস্টের মাধ্যমে অভিযান পরিচালনা করে পটুয়াখালী জেলার সদর উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত সুলতান হাওলাদারের ছেলে কালাম হাওলাদার (৩৪) ও একই এলাকার আবু ইউসুফ হাওলাদারের ছেলে মো. জসিম উদ্দিনকে (২৬) বিপুল পরিমাণ গাঁজাসহ হাতেনাতে আটক করেন।

এ সময় আটককৃত আসামিদের নিকট থেকে ২০ কেজি গাঁজা, মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত দুটি মোবাইল, তিনটি সিমকার্ড এবং মাদক বিক্রয় লব্ধ ১৭ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।

আটককৃত আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক আসামিরা পেশাদার মাদক ব্যবসায়ী এবং তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা থেকে মাওয়া-বরিশাল-পটুয়াখালী রুট ব্যবহার করে বরিশাল, পটুয়াখালী ও বরগুনার বিভিন্ন স্থানে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। আটক আসামিদের উদ্ধারকৃত গাঁজাসহ মাদারীপুর জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

এ সংক্রান্তে মাদারীপুর জেলার সদর মডেল থানায় একটি মাদক মামলা করা হয়েছে। র‌্যাব ৮-এর এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে মোহাম্মদ সাদেকুল ইসলাম।২০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আজকালের কন্ঠ /হিমু /আ

প্রিন্ট করুন