Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:১৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ২৬, ২০২৩ , ১২:১৮ অপরাহ্ণ

বামনায় গাঁজা সহ আটক এক

লেখকঃ আজকালের কণ্ঠ

বামনা ( বরগুনা) প্রতিনিধিঃবরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা মদিনা বাজার থেকে বামনা থানা পুলিশের অভিজানে ০১( এক) কেজি গাঁজা সহ এক মাদক কারবারি আটক।

গতকাল সোমবার ২৫/১২/২০২৩ তারিখ বরগুনা জেলার পুলিশ সুপার মোঃ আবদুস ছালাম এর দিক নির্দেশনায় বামনা থানার নবাগত অফিসার ইনচার্জ তুষার কুমার মন্ডল এর নেতৃত্বে এসআই (নিঃ)/দেবাশীষ হাওলাদার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিজান পরিচালনা করিয়া, বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের মদিনাবাজার থেকে ১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
গ্রেফতারকৃত হলেন মোঃ রিহাত জোমাদ্দার (১৯), পিতাঃ মোঃ দুলাল জোমাদ্দার, সাং-দক্ষিন ডৌয়াতলা, থানা-বামনা, জেলাঃ বরগুনা।

বিষয়টি নিশ্চিত করেছেন বামনা থানা অফিসার ইনচার্জ তুষার কুমার মন্ডল। গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদক আইনের মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

প্রিন্ট করুন