Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:২৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ২৭, ২০২২ , ১২:২৩ অপরাহ্ণ

বিসিএসের ৪৪তম প্রিলির প্রতি পদে লড়ছেন ২০৫ পরীক্ষার্থী

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আজ। শুক্রবার সকাল ১০টায় ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের নির্ধারিত কেন্দ্রগুলোতে একযোগে পরীক্ষা শুরু হয়ে চলবে বেলা ১২টা পর্যন্ত। সারাদেশ থেকে এবার পরীক্ষায় অংশ নিচ্ছেন ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন পরীক্ষার্থী। এ বছর বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেবে সরকার। প্রতি আসনের জন্য লড়বেন ২০৫ জন।

পিএসসি জানিয়েছে, এবার বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তার মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, করে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ এবং শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নিয়োগ দেওয়া হবে।

৪৪তম বিসিএসের অনলাইন আবেদন শুরু হয় ২০২১ সালের ৩০ ডিসেম্বর। প্রথম দফায় আবেদনের শেষ সময় ছিল ৩১ জানুয়ারি। পরে তা বাড়িয়ে ২ মার্চ পর্যন্ত করা হয়েছিল।

আজকালের কন্ঠ /রাকিব /হিমু

প্রিন্ট করুন