Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:২৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ২৩, ২০২৩ , ৪:৪২ অপরাহ্ণ

নৌকার উঠান বৈঠক জনসভায় রুপ নিয়েছে

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : নোায়াখালী হাতিয়ায় নৌকার প্রার্থী মোহাম্মদ আলীর উঠান বৈঠক জনসভায় রুপ নিয়েছে। শনিবার সকালে চরকিং ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় এই উঠান বৈঠক। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আয়েশা ফেরদাউস।

র্পূব নির্ধারিত উঠান বৈঠকটি শুরু হয় সকাল ১০টায় । এতে চরকিং ইউনিয়নের বিভিন্ন অংশ থেকে প্রায় ৫ হাজার লোক এসে উপস্থিত হয়। বৈঠক স্থলে জায়গা সংকুলন না হওয়ায় অনেকে রাস্তার উপরে দাড়িয়ে থাকেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ আয়েশা ফেরাদাউস বলেন, এই নৌকা আমার আপনার সকলের। আগামী ৭ জানুয়ারী সবাই নিজ নিজ দায়িত্বে কেন্দ্র এসে ভোট দিয়ে যাবেন। তিনি আরো বলেন হাতিয়ার মূল সমস্যা নদী ভাঙ্গন ও বিদ্যুত। বিদ্যুৎ সমস্যা সাধান হয়েছে। হাতিয়াতে শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করা হয়েছে। আগামীতে নদী ভাঙ্গন নিয়ে কাজ করা হবে।

প্রিন্ট করুন