Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:৩২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ২৩, ২০২৩ , ৪:১৪ অপরাহ্ণ

অভিনেত্রী ঋতুপর্ণা মা হলেন

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : মা হয়েছেন টালিউড ইন্ডাস্ট্রির চর্চিত অভিনেত্রী ঋতুপর্ণা সেন ওরফে ঋতু।গত শুক্রবার (২২ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি নিজেই জানিয়েছেন তিনি।

নিজের ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এই খুশির খবরটি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন ঋতুপর্ণা। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন—আমি মা হয়েছি। সন্তানের নাম রেখেছি নবদ্বীপ।

জানা গেছে, তার সন্তান চারপেয়ে, শারমেয়। আর সেই পোষ্য প্রাণীকেই নিজের সন্তান বলে পরিচয় করে দিয়েছেন ঋতুপর্ণা।

শোবিজে জনপ্রিয়তার থেকে অন্যতম বিতর্কিত অভিনেত্রী বলা হয়ে থাকে ঋতুপর্ণাকে। গান্ডু থেকে কসমিক ঘনিষ্ঠ দৃশ্যের মতো সিনেমায় দাপিয়ে কাজ করেছেন এই অভিনেত্রী।

শুধু তাই নয়, বিভিন্ন সময় সাক্ষাৎকারে জানিয়েছেন ঋতুপর্ণা জানান, পর্দায় গল্পের প্রয়োজনে পোশাক খুলতেও দ্বিধা নেই তার।

ইন্ডাস্ট্রিতে কোনো কাজ না থাকলেও বিভিন্ন সময় নানান মন্তব্য ও অ্যাক্টিভিটির কারণে শিরোনামে জায়গা করে নেন ঋতুপর্ণা। এবারও তার ব্যতিক্রম হলো না। মা হয়েছেন দাবি করে খবরের শিরোনামে উঠে এলেন তিনি।

এদিকে ঋতুপর্ণার মা হওয়ার খবরে অনেকেই আবার নেতিবাচক মন্তব্য করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। কেননা চলতি বছরের ফেব্রুয়ারিতেই বিয়ের জন্য পাত্র খুঁজছেন বলে জানিয়েছিলেন এই অভিনেত্রী।

তবে ফেব্রুয়ারি থেকে এ সময় পর্যন্ত বিয়ের কোনো খবর না দিয়ে সরাসরি মা হওয়ার কথা বলায় দ্বিধায় পড়ে যান ভক্ত ও নেটিজেনরা।

সূত্র : নিউজ নাইন

 

প্রিন্ট করুন