Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:০৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ২৩, ২০২৩ , ৪:০৮ অপরাহ্ণ

কালিহাতীতে বাগানে মিলল যুবকের লাশ

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : টাঙ্গাইলের কালিহাতীতে ফয়সাল (১৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলার দশকিয়া ইউনিয়নের ধলাটেঙ্গর গ্রামের একটি বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহতের স্বজনরা জানান, শুক্রবার সন্ধ্যায় নামাজ পড়তে বাড়ি থেকে বের হয়ে যায় ফয়সাল। এরপর আর সে বাড়ি ফিরে না আসায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। সকালে স্থানীয় লোকজন ধলাটেঙ্গর গ্রামের একটি বাগানে ফয়সালের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ফারুক জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ ঘটনাস্থলে ফেলে রেখেছে। ময়নাতদন্তের জন্য লাশটি উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে। অতি দ্রুত হত্যার কারণ উদঘাটন করে আসামিদের আইনের আওতায় আনবো।

প্রিন্ট করুন